২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিভাগে ডেঙ্গুতে চারজনের মৃত্যু

এ নিয়ে পুরো বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫।

বরিশাল বিভাগে ডেঙ্গুতে চারজনের মৃত্যু

বরিশালের স্বাস্থ্য ভবন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 07:17 PM

Updated : 08 Oct 2023, 07:17 PM

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫।

রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।

মৃতেরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার আব্দুল ছাত্তার (৮৫), মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকার ব্রজেশ্বর মণ্ডল (৬৫), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার হেলাল (২৫) এবং পটুয়াখালীর ‍দুমকি উপজেলা দক্ষিণ মুরাদিয়া এলাকার মো. আজিজ (৬০)।

শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৪৬ রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তিনি আরও বলেন, চলতি বছরে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৪ হাজার ৬০১ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৬৩৭ জন।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:

https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid0z9eiRmoJ4f9VcEPPdAJNHF6pts2V9SByisp4Zb9J2fZ9N4QZPgchBkdVRbs5mF4Rl]