২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

শরীর খারাপের কথা বলে নিচে নামার সময় পা পিছলে ছাদ থেকে পড়ে যান ইসলাম উদ্দিন।

বগুড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2023, 08:12 PM

Updated : 26 Mar 2023, 08:12 PM

বগুড়া সদর উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। 

রোববার দুপুরে জেলা শহরের শিববাট্টি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জালাল উদ্দিন।  

নিহত ৫০ বছর বয়সী ইসলাম উদ্দিন ঠাকুরগাঁও সদর উপজেলার পারপুগী গ্রামের মৃত সোবাহানের ছেলে। 

জালাল উদ্দিন জানান, দুপুরে ইসলাম উদ্দিন তার স্ত্রীর বড় ভাই আবুল কাশেমের নির্মাণাধীন ভবনের কাজ তদারকি করতে দ্বিতীয় তলায় ওঠেন। 

“সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে শরীর খারাপ লাগার কথা বলেন তিনি। নিচে নামার সময় পা পিছলে ছাদ থেকে পড়ে আহত হন।” 

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান জালাল উদ্দিন।