ঈদ উদযাপিত হচ্ছে জামালপুরের ১৬ গ্রামে
ইমাম আজিম উদ্দিন মাস্টার জানান, প্রতিবছরই মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তারা ঈদের নামাজ আদায় করে থাকেন।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬টি গ্রামে কোরবানির ঈদ উদযাপিত হচ্ছে।
বুধবার সকালে সাড়ে ৮টায় সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া জামে মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এখানে নামাজে নারীদের অংশ নেওয়ার জন্য আলাদা ব্যবস্থা ছিল।
এই নামাজে অংশগ্রহণ করেন সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার, মূলবাড়ি, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসি, হোসনাবাদ, পাটাবুগা, পুঠিয়ারপাড়, মাইজবাড়ী, আরামনগর, দিয়ারকৃষ্ণাই ও বগারপাড় গ্রামের বাসিন্দারা ।
ঈদের জামাতে ইমামতি করেন বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন।
ইমাম আজিম উদ্দিন মাস্টার জানান, প্রতিবছরই মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তারা দুই ঈদের নামাজ আদায় করে থাকেন।
ঈদের জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।
পরে তারা পশু কুরবানি সম্পন্ন করেন।
