২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

এই ইউনিটে আসন সংখ্যা ৩১০টি।

জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2024, 01:50 PM

Updated : 29 Feb 2024, 03:05 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয় বলে জানান জীববিজ্ঞান অনুষদের ডিন ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক নুহু আলম।

ডিন বলেন, “এই ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আসন ৩১০টি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছিল ৬৯ হাজার ৪১৬ জন শিক্ষার্থীর।

“মঙ্গলবার ছাত্রীদের ও বুধবার ছাত্রদের পরীক্ষা হয়েছে। অংশগ্রহণ ছিল ৭৭ শতাংশ। তাদের মধ্যে পাস করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম ১০ শতাংশের ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।"

ওয়েবসাইট থেকে জানা যায়, ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯০ দশমিক ৪০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ফাহরিমা ইউসুফ ইলমা। ছাত্রদের মধ্যে ৮৯ দশমিক ৬০ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রেদোয়ান হক মারুফ।

শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে ফল দেখতে পারবেন।

পুরানো খবর

পুরনো খবর:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
জাবিতে ভর্তি পরীক্ষা শুরু