২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

পিছন থেকে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তন্ময় সড়কে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়।

মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

তন্ময় সিংগাইর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 09:59 AM

Updated : 18 Apr 2023, 03:47 PM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মোটরসাইকেলে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বায়রা ইউনিয়নের হেমায়েতপুর-সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানিয়েছেন।  

নিহত তন্ময় (২০) সিংগাইর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং পৌরসভার গোবিন্দল মহল্লার মো. শাহানুর মোল্লার ছেলে। 

স্থানীয়দের বরাতে ওসি জানান, তন্ময় মোটরসাইকেলে করে খোলাপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। 

“এতে সে সড়কে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ” 

এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।