২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ডিমের আড়তে অভিযান, জরিমানা

ক্রয়-বিক্রয় রসিদ না থাকা এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে এ জরিমানা করা হয়।

টাঙ্গাইলে ডিমের আড়তে অভিযান, জরিমানা

টাঙ্গাইলে ডিমের আড়তে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2023, 04:44 PM

Updated : 13 Aug 2023, 04:44 PM

টাঙ্গাইলে ডিমের আড়তে অভিযান চালিয়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার শহরের পার্ক বাজার ও বটতলা বাজারে এ জরিমানা করা হয় বলে জানান জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম। 

তিনি বলেন, শহরের পার্ক বাজারে তদারকি করে ডিম ক্রয়-বিক্রয় রসিদ না থাকায় আমজাত ডিমের ঘরকে দুই হাজার টাকা ও আব্দুল ছোবহানের ডিমের আড়তকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আরও বলেন, এ ছাড়া বটতলা বাজারে তদারকি করে ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করা ও ক্রয়-বিক্রয় রসিদ না থাকায় বিসমিল্লাহ ফল ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় তাদের জরিমানা করা হয়।

এ সময়  বাজারের ব্যবসায়ীদের বিকিকিনির রসিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধ করেন তিনি। 

অভিযানের সার্বিক সহযোগিতা উপস্থিত ছিলেন জেলা পুলিশ সদস্যরা।