ভোলায় ভোটকেন্দ্র থেকে ছুরিসহ সদস্য প্রার্থীর ভাই আটক
চরফ্যাশন উপজেলার নীলকমল, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোলার চর চরফ্যাশন উপজেলায় ইউপি নির্বাচনের ভোটকেন্দ্র থেকে ছুরিসহ এক সদস্য প্রার্থীর ভাইকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান।
গ্রেপ্তার মো. শামসুদ্দিন (৩৫) ওই ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী মো. শাহাবুদ্দিন ডাক্তারের ছোট ভাই এবং রুহুল আমীনের ছোট ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান জানান, আটক শামসুদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল, জিন্নাগড় ও আমিনাবাদ ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
আরও পড়ুন:
