২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

তুচ্ছ ঘটনার জেরে দুই শিশুর অভিভাবকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান বলে জানায় পুলিশ।

হবিগঞ্জে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ সদরে সংঘর্ষে আহতরা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 04:47 PM

Updated : 31 Jul 2023, 04:47 PM

হবিগঞ্জ সদরে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫০ জন; তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে সকালে আজিজুল ইসলামের ছেলের সঙ্গে একই গ্রামের আফজাল মিয়ার ছেলের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন হাতাহাতি থেকে এক পর্যায়ে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এতে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়; এর মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

আহতদের মধ্যে তকসির মিয়া, এনামুল হক, আখলাছ আহমেদ, মিনহাজ মিয়া, খোকন মিয়া, মিজানুর রহমান, আমজাদ আলি, হারুনুর রশীদ, সাইফুল ইসলাম, মোবারক মিয়া, মোসাব্বির মিয়া, খেলু মিয়া, ইদু মিয়া, রাজিউর রহমান, মামুন মিয়া, সাইকুল মিয়া, জমসেদ মিয়া, রোশন বেগম, মিজানুর রহমান, শিমুল আহমেদ, ওয়াহিদ মিয়া, রাসেল মিয়া, হায়দর আলী, মাইদুর রহমান, মফিজ উদ্দিন, আব্দুর রউফ, শরিফ উদ্দিন, শাহিন মিয়া, আজিজুল ইসলাম, শাহিন মিয়া, রুয়েল মিয়া, জিতু মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি গোলাম মর্তুজা বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।