২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারের কয়েদির মৃত্যু

“মাহমুদ হোসেনের বিরুদ্ধে চারটি মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় তিন মাস ও আরেকটিতে আট মাসের দণ্ড ছিল।”

কাশিমপুর কারাগারের কয়েদির মৃত্যু

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 08:07 PM

Updated : 17 Jun 2023, 08:07 PM

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে।

শনিবার সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় কারাগার পার্ট- ২ এর জেল সুপার আমিরুল ইসলাম।

মৃত কয়েদির নাম মাহমুদ হাসান (৬২)। তিনি টঙ্গীর বটতলা এলাকার মজিবুর রহমানের ছেলে। তার কয়েদি নম্বর ৮০২৪/এ।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েদি মাহমুদ হোসেন বেশ কিছুদিন ধরে কাশিমপুর কারাগার পার্ট-২ এর বন্দি হিসেবে ছিলেন। সকালে কারাগারের ভিতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার আমিরুল ইসলাম বলেন, “মাহমুদ হোসেনের বিরুদ্ধে চারটি মামলা ছিল। এর মধ্যে একটি মামলায় তিন মাস ও আরেকটিতে আট মাসের দণ্ড ছিল।”

তিনি জানান, কারাবিধি অনুযায়ী সব কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।