২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে ট্রাক চাপায় নিহত

দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে।

অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে ট্রাক চাপায় নিহত

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2023, 10:38 AM

Updated : 31 Jan 2023, 10:38 AM

পোশক কারাখানা ছুটির পর বাড়ি ফেরার পথে গাজীপুরে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী এক শ্রমিকের প্রাণ গেছে।

নগরীর ইটাহাটা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সোমবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বাসন থানার ওসি সানোয়ার জাহান জানান।

নিহত আল ইমরান ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার তারাকান্দা এলাকার ইদ্রিস আলীর ছেলে। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

২৬ বছর বয়সী ওই পোশাক শ্রমিক নগরীর ভোগড়া উত্তরপাড়ায় একটি বাসায় ভাড়া থেকে নাওজোর এলাকায় পলমল গার্মেন্টসে চাকরি করতেন।

ওসি সানোয়ার বলেন, কারখানা ছুটির পর বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন ইমরান। পথে ইটাহাটা এলাকায় (ভাওয়াল কলেজের পশ্চিম পাশে) অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে বাইসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে যান তিনি।

এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, দুর্ঘটনার পর ট্রাকসহ চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।