শ্রমিক আন্দোলন: ফতুল্লায় পুলিশের মামলায় আসামি ২১, অজ্ঞাত ১৫০০
ফতুল্লা থানার ওসি মাহবুব আলম জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষের ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১০০০ থেকে ১৫০০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার ভোরে মামলাটি রেকর্ড করা হয় বলে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পর ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
বিস্তারিত আসছে …
