১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতির ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৫ জন আসামি

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 04:15 PM

Updated : 11 Nov 2026, 04:20 PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিবুল ইসলাম হাসিবের ওপর দা দিয়ে হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় এ মামলাটি দায়ের করেন বলে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

মামলায় বেআইনিভাবে দলবদ্ধ হয়ে পথরোধ, হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ ও গুরুতর জখম করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলার প্রধান আসামি হাবিবুর রহমান হাবিব (২৬) শ্রীমঙ্গল উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের রাধানগর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

তিনি ২০১৭ সালের কমিটিতে শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে মামলায় উল্লেখ রয়েছে ।

বিস্তারিত আসছে …

শ্রীমঙ্গলে ঘুরতে এসে হামলার শিকার ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি