২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাক চাপায় ভাই-বোনের মৃত্যু

সিএনজিচালিত অটোরিকশায় একই পরিবারের চারজন বাড়ি ফিরছিলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 04:01 PM

Updated : 25 Feb 2023, 04:01 PM

সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাক চাপায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের মা ও আরেক বোনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার কুড়ালিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি হুমায়ুন কবির জানান।

নিহতরা হলেন, কাজিপুর উপজেলার সিংড়াবাড়ি গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে মুকুল হোসেন (৩৫) ও মেয়ে লিপি খাতুন (৩০)।

ওসি হুমায়ুন কবির জানান, সিএনজিচালিত অটোরিকশায় একই পরিবারের চারজন বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে বালুবাহী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুকুল ও লিপির মৃত্যু হয়।

আহত অবস্থায় তাদের মা ও বোনকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হলেও তার চালক পালিয়ে গেছেন বলে  বলে জানান ওসি।