২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর সঙ্গে অভিমান করে ‘আত্মহত্যা’

স্বামীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে নিজের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2024, 10:01 PM

Updated : 17 Mar 2024, 10:16 PM

সিলেটে নগরীতে বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকাল ৫টার দিকে নগরীর কদমতলি ঝালোপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান।

মৃত গৃহবধূর নাম সাহেদা আক্তার মর্জিনা। তার লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাহেদার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামে। তিনি ঝালোপাড়া মসজিদ গলি এলাকার স্বামী নজরুল ইসলামকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। নজরুল সিলেটের মোগলাবাজার এলাকার বাসিন্দা।

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে সাহেদার ঝগড়া হয়।এক পর্যায়ে নিজের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

“আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, স্বামীর ওপর অভিমান করে তিনি এ কাজ করেছেন।"