২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত, মা-মেয়েসহ আহত ৩

রাজশাহীতে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে মাহবুল আলম স্ত্রী ও সন্তানদের নিয়ে পাবনায় ফিরছিলেন।

পাবনায় ট্রাক্টর-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত, মা-মেয়েসহ আহত ৩

স্বজনদের আবেদনে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 02:04 PM

Updated : 07 Jun 2023, 03:21 PM

পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চার সদস্য হতাহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন বাবা-ছেলে, আর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মা-মেয়ে ও অটোরিকশার চালক।

মঙ্গলবার রাত সাড়ে ১২টায় উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পাকশী হাইওয়ে থানার ওসি আশিষ কুমার সান্যাল।

নিহতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মাহাবুল আলম (৩০) ও তার ছেলে আব্দুর রহমান (২)।

মাহবুব পাবনা স্কয়ারে এক্সিকিউটিভ কর্মকর্তা হিসেবে চাকরি করতেন এবং শহরের কালাচাঁদপাড়া মহল্লায় ভাড়া বাসায় পরিবারসহ থাকতেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি আশিষ জানান, রাজশাহীতে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে মাহবুল আলম স্ত্রী ও সন্তানদের নিয়ে পাবনায় ফিরছিলেন। পথে রাত সাড়ে ১২টার দিকে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাহাবুল ও তার ছেলে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী-মেয়ে ও অটোরিকশার চালক।

খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আশিষ কুমার বলেন, এ ঘটনায় ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আর স্বজনদের আবেদনে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।