২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় বিএনপির ৫৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

সকালে আটক ৬ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

নেত্রকোণায় বিএনপির ৫৩১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৬

পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ছয় জনকে আটক করে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2023, 11:07 PM

Updated : 19 Aug 2023, 11:07 PM

নেত্রকোণায় জেলা বিএনপির পদযাত্রা শেষে হাতবোমার বিস্ফোরণ, ভাঙচুর ও ধারালো অস্ত্র জব্দের ঘটনায় ৫৩১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক ৬ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শনিবার বিকালে নেত্রকোণা মডেল থানার এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে থানায় মামলাটি করেন বলে জানান ওসি মো. লুৎফুল হক।

গ্রেপ্তাররা হলেন: সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ মুখলেসুর রহমান রাজিব, ছাত্রদল নেতা সজল তালুকদার, সারোয়ার হোসেন মুন্না, মদন উপজেলা যুবদলের ওয়ালি উল্লাহ ওয়ালি, আব্দুল মান্নান, সাফায়েত হোসেন।

ওসি লুৎফুল হক জানান, মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সকালে অভিযান চালিয়ে ৬ জনকে আটকের পর করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার নথির বরাতে ওসি আরও জানান, শনিবার সকাল সোয়া ৮টার দিকে পদযাত্রা কর্মসূচি শেষ করে ফেরার পথে বিএনপির কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী শহরের কুড়পাড় এলাকায় হাতবোমার বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন তারা। পরে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ৬ জনকে আটক ছাড়াও দেশীয় ধারালো কয়েকটি অস্ত্র জব্দ করে।

আরও পড়ুন:

পুরনো খবর:

নেত্রকোণায় বিএনপির পদযাত্রা শেষে হাতবোমা বিস্ফোরণ-ভাঙচুর, আটক ৬