২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মার ১৮ কেজির কাতল বিক্রি হল ৪৫ হাজার টাকায়

মাছটি প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 06:41 PM

Updated : 29 Nov 2026, 06:41 PM

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া একটি কাতল মাছ ৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ছিল ১৮ কেজি।

রোববার ভোরে গোয়ালন্দ উপজেলার চরকর্ণেশনা এলাকায় পদ্মা ও যমুনার মোহনায় জেলে গোবিন্দ হালদারের জালে মাছটি ধরা পড়ে বলে জানান মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।

তিনি জানান, শনিবার রাতে গোবিন্দ হালদার তার দল নিয়ে পদ্মা নদীতে মাছ শিকারে যান। ভোরে চরকর্ণেশনা এলাকায় পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন তারা। জাল তুলতেই বড় আকৃতির কাতল মাছটি দেখতে পান। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ১৮ কেজি।

শাহজাহান শেখ বলেন, “দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে উন্মুক্ত নিলামে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪১ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নিই।

“পরে ফোনে যোগাযোগ করে এক আমেরিকাপ্রবাসীর কাছে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৪৫ হাজার টাকায় মাছটি বিক্রি করি।”