২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাওয়াত থেকে ফেরার পথে অটোরিকশা দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছেন তিনজন; তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2022, 11:08 AM

Updated : 16 Aug 2022, 11:14 AM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার পর অটোরিকশা আরোহী দুইজনের মৃত্যু হয়েছে।

ঘাটাইল থানার এসআই মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ব্রাহ্মণশাসন এলাকার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।

মৃতরা হলেন-কাশতলা গ্রামের শাহজাহান ও হামিদপুর সাহাপাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এসআই বলেন, “সিএনজি চালিত অটোরিকশাটি ঘাটাইলের সদর ইউনিয়নের আন্দিপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর দুই আরোহীর মৃত্যু হয়।”

অটোরিকশার ওই দুই যাত্রী একটি বিয়ের দাওয়াত থেকে ফিরছিলেন। তাদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।