২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে `ডাকাতির প্রস্তুতিকালে’ অস্ত্রসহ আটক ৫

ডাকাত দলের আরও আটজন পালিয়ে গেছে। তাদের আটক করতে পুলিশের অভিযান চলছে।

চাঁদপুরে `ডাকাতির প্রস্তুতিকালে’ অস্ত্রসহ আটক ৫

চাঁদপুরে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে নৌ-পুলিশ

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2022, 01:18 PM

Updated : 12 Aug 2022, 01:23 PM

চাঁদপুরের পদ্মায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটকের খবর জানিয়েছে নৌ-পুলিশ।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে চাঁদপুরের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, আগের রাতে অভিযান চালিয়ে ওই পাঁচ ডাকতকে আটক করেন তারা।

আটকরা হলেন- মুন্সিগঞ্জ জেলার আকতার হোসেন (৩২), ইকবাল মুন্সি (৩৫), আবুল বাসার (৩৮), শাকিল দেওয়ান (৩৪) ও ইয়ামিন (৩৭)।

তাদের কাছ থেকে একটি স্পিডবোট, দুটি আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, ছুরি ও মোবাইল ফোনসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Image

জব্দ করা আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ মোবাইল ফোন

পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, গোপন সংবাদে তারা ঘটনাস্থলে অভিযান চালালে টের পেয়ে ডাকাত দল মুন্সিগঞ্জের দিকে পালিয়ে যায়। তারা সেখানে লৌহজং উপজেলার গাওদিয়া বাজার সংলগ্ন এলাকায় পাটক্ষেতে আত্মগোপন করে। সেখান থেকে প্রথমে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে বাকি তিনজনকে আটক করে পুলিশ।

এ সময় ডাকাত দলের আরও আটজন পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।