২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দীঘিনালা বাস স্টেশনে আবারো আগুন, পুড়ল ১২ দোকান

প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।

দীঘিনালা বাস স্টেশনে আবারো আগুন, পুড়ল ১২ দোকান

খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনে আগুনে পুড়ে যায় কয়েকটি দোকান।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2023, 10:01 AM

Updated : 01 Feb 2024, 08:04 PM

খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনে আগুনে পুড়ে গেছে ১২টি দোকান।

বৃহস্পতিবার সকাল ৭টায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার লিডার রুবেল ত্রিপুরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এলাকার দরবার হোটেল নামে একটি খাবারের দোকানে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে খবর দেয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুনে নেভানোর চেষ্টা করে। এর মধ্যেই ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার লিডার রুবেল ত্রিপুরা বলেন, ”খবর পাওয়ার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করি। প্রায় আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

“এরই মধ্যে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিসেও খবর দেওয়া হয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসায় তাদের সহযোগিতার প্রয়োজন হয়নি। কীভাবে আগুন লেগেছে তা আমরা তদন্ত করে দেখেছি।”

এর আগে চলতি বছরের মে মাসে দীঘিনালা বাস স্টেশনে আগুনে ৬০টি দোকান পুড়ে গিয়েছিল।