২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ট্রাকচাপায় অটোরিকশার ২ জনের মৃত্যু

যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2022, 02:53 PM

Updated : 25 Jul 2022, 02:53 PM

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রীর প্রাণ গেছে। আহত হয়েছেন আরও পাঁচজন।

শ্যামগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের এসআই নাজমুল শাকিব জানান, সোমবার উপজেলার মহিষবেড় এলাকার শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কে সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে হতাহতরা সবাই অটোরিকশার আরোহী।

মৃতরা হলেন- পূর্বধলার শালতীঘা গ্রামের সুরুজ আলী (৬৫) ও একই উপজেলার গৌরাকান্দা এলাকার শাহজাহান মিয়া (৩০)।

এসআই বলেন, “দুর্গাপুরগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুরুজ মারা যান।

“পরে গুরুতর অবস্থায় ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মারা যান।”

ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।