জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'বি' ইউনিটের ফল প্রকাশ
'বি' ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদে ভর্তিপরীক্ষার ফল প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
'বি' ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদে ভর্তিপরীক্ষার ফল প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।
এবার আবেদনকারীদের মধ্যে ৮১ শতাংশ ভর্তিপরীক্ষায় অংশ নিয়েছেন, আর তাদের মধ্যে ৩৪ শতাংশ উত্তীর্ণ হয়েছেন বলে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আকবর হোসেন জানিয়েছেন।
শিক্ষার্থীরা ভর্তিপরীক্ষার ফল জানতে পারবেন কিভাবে সে বিষয়ে ডিন বলেন, শিক্ষার্থীরা ভর্তিপরীক্ষার নির্ধারিত ওয়েবসাইট (juniv-admission.org) লগ-ইন করে ফল দেখতে পারবেন। তাছাড়া পরীক্ষায় উত্তীর্ণদের মোবাইল নম্বরে এসএমএস করে ফল জানিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ফল প্রকাশ করা হবে।
গত ১ অগাস্ট ‘বি’ ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদের ভর্তিপরীক্ষা হয়। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ৩৮৬টি আসনের জন্য এবার প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৮ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী।
