চাঁপাইনবাবগঞ্জে বৈঠক থেকে জামায়াতের ২০ নেতাকর্মী আটক
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার বেতবাড়িয়া এলাকার একটি মাঠ থেকে তাদের আটক করা হয় বলে সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান।
আটক নেতাকর্মীদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
ওসি আলমগীর জাহান বলেন, জামায়াত নেতাকর্মীরা গোপন বৈঠকের জন্য একটি মাঠে একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।
