১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা মরদেহ

সন্তানদের বিয়ে হয়ে যাওয়ায় ও স্বামী আব্দুর রউফ ব্রাহ্মণবাড়িয়ায় থাকায় ওই নারী বাড়িতে একাই ছিলেন। 

সিলেটে ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা মরদেহ

সিলেটের কোম্পানীগঞ্জে নিহতের ঘরের সামনে স্থানীয়দের ভিড়।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2023, 04:00 PM

Updated : 03 Aug 2023, 04:00 PM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘর থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে ২ নম্বর পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়। 

নিহত ছালেখা বেগম (৫২) ওই গ্রামের আব্দুর রউফের স্ত্রী; তার চার মেয়ে ও দুই ছেলে রয়েছে। 

সন্তানদের বিয়ে হওয়ায় তারা ভিন্ন স্থানে থাকেন। আর স্বামী আব্দুর রউফ ব্রাহ্মণবাড়িয়ায় থাকায় ওই নারী বাড়িতে একাই ছিলেন।  

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার সকালে ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে তারা ঘরের মধ্যে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। 

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কী কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে সে বিষয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানান ওসি।