২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মী পূজার মেলা

হিন্দু ধর্মাবলম্বীদের লক্ষ্মী পূজা শনিবার সন্ধ্যায়। অনেকে কোজাগরি লক্ষ্মী পূজাও বলে থাকেন। ভর পূর্ণিমায় পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি কামনায় বাঙালি হিন্দু ভক্তরা ঘরে ঘরে লক্ষ্মীর ঘট দেন। লক্ষ্মী পূজার প্রধান উপকরণ ধানের ছড়া, সুপারি ছড়া, কলাগাছের ডোঙ্গা, কলা পাতা, পদ্ম ফুল, ধান-দুর্বা, আলপনা আঁকার চালের গুড়া নাগরিক জীবনে এখন আর সহজলভ্য নয়। বরিশাল নগরীতে তিন জায়গায় পূজার এসব উপকরণ নিয়েই বসেছে দুই দিনের মেলা। আশপাশের গ্রাম থেকে মানুষজন এসব নিয়ে আসেন এখানে। শুক্র ও শনিবার সারাদিন বিক্রি শেষে তারা ফিরে যাবেন। প্রতিবছরই এমনটা হয়। নগরীর স্ব-রোড এম এম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাওয়া যাচ্ছে কলাগাছের খোল, ফুল ও ফল। কেউ কেউ খোল দিয়ে ডোঙ্গা বানিয়েও বিক্রি করছেন। বাজার রোড কালী মন্দিরের সামনে ফলমূল ছাড়াও মিলছে প্রসাদের জন্য বিভিন্ন মিষ্টি জাতীয় ও মনোহারি সামগ্রী। আর হাটখোলার হরি মন্দিরে বিক্রি হচ্ছে নানা আকারের প্রতিমা। আকার ও ডিজাইন ভেদে দামেরও পার্থক্য আছে।

সাঈদ মেমন

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2023, 07:12 PM

Updated : 27 Oct 2023, 07:12 PM

Image

বরিশালের হাটখোলার হরি মন্দিরের ভেতরে বিক্রি হচ্ছে নানা আকারের প্রতিমা। আকার ও ডিজাইন ভেদে দামেরও পার্থক্য আছে।

Image

বরিশাল নগরীর স্ব-রোড এম এম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে লক্ষ্মীর দোলা সাজানোর জন্য শোলার নকশা তৈরি ও বিক্রি করছেন বিক্রেতারা।

Image

লক্ষ্মী পূজার জন্য ফুল ও মালা কিনছেন একজন ভক্ত।

Image

লক্ষ্মী পূজার অন্যতম অনুষঙ্গ পদ্ম ফুল নিয়ে মেলায় বসেছেন এক ক্রেতা।

Image

সুপারির ছড়া নিয়ে বসেছেন একজন। পেছনে কলা গাছের খোল দিয়ে ডোঙ্গা বানাচ্ছেন আরেকজন।

Image

নগরীর স্ব-রোড এম এম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পাওয়া যাচ্ছে কলাগাছের খোল, ফুল ও ফল।

Image

লক্ষ্মীর প্রতিমা বা ঘট বসে চালের গুড়ায় আঁকা আলপনার ওপর। এদিন অনেকে বাড়িজুড়েও আলপনা করেন। চালের গুড়ার সঙ্গে মোমবাতি, আগরবাতির পসরা।

Image

কলাপাতা, ধানের ছড়া, ফুল, পান-সুপারির পসরা বসেছে বরিশাল নগরীর বাজার রোড কালী মন্দিরের সামনে।

Image

বরিশাল নগরীর বাজার রোড কালী মন্দিরের সামনে ফলমূল ছাড়াও মিলছে প্রসাদের জন্য বিভিন্ন মিষ্টি জাতীয় ও মনোহারি সামগ্রী।