২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিকম্পে কেঁপে উঠল কক্সবাজার

“ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত।“

ভূমিকম্পে কেঁপে উঠল কক্সবাজার
কক্সবাজার সমুদ্র সৈকত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 06:26 PM

Updated : 25 Feb 2023, 09:51 PM

ছুটির দিনের বিকালে ভূমিকম্পে কেঁপে উঠল পর্যটন শহর কক্সবাজার।

শনিবার বিকাল ৪টা ৩৯ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান।

তিনি বলেন, “মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূ-কম্পনটির উৎপত্তি হয়েছে।

“ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ১ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে।”

তবে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।