২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে গাছ চাপায় শিশুর মৃত্যু

গাছ কাটার সময় কাঠ ব্যবসায়ীর শিশুপুত্রটি ঘরের বারান্দায় ছিল।

মানিকগঞ্জে গাছ চাপায় শিশুর মৃত্যু

হরিরামপুর থানা

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2023, 09:10 PM

Updated : 27 Jan 2023, 09:10 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গাছ চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে শিশুটির চাচা ও ইউপি সদস্য কালিপদ দাস জানান।

চার বছর বয়সী নিহত শিশুটি ওই গ্রামের কাঠ ব্যবসায়ী হরিপদ দাসের ছেলে।

কালিপদ দাস জানান, গ্রামের হযরতের বাড়ির একটি গাছে কেনেন তার ভাই কাঠ ব্যবসায়ী হরিপদ দাস। বিকালে কাটার সময় গাছটি ওই বাড়ির একটি ঘরের উপর পড়ে। ঘরের বারান্দায় ছিল কাঠ ব্যবসায়ীর শিশুপুত্র। গাছ চাপায় সে ঘটনাস্থলেই মারা যায়।

হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়।