২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

লোহাগড়া উপজেলার বাড়ি থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা কারাগারে

স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী তারিকুল ইসলাম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2022, 04:35 PM

Updated : 09 Aug 2022, 04:35 PM

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে নড়াইলে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

জেলার বিচারিক হাকিম মো. জুয়েল রানা মঙ্গলবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান।

আসামি কাজী তারিকুল ইসলাম (৪২) লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক বলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকিদুল ইসলাম দুলু জানিয়েছেন।

ওসি জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে তারিকুল ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছেন এমন অভিযোগে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

পরে সোমবারই লোহাগড়া উপজেলার পারশালনগর গ্রামের বাড়ি থেকে তরিকুলকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।