১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে বাগানে মিলল নারীর মরদেহ

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুরে বাগানে মিলল নারীর মরদেহ

গ্রামের আদুর খাঁর বাড়ির সামনের বাগানে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 07:21 PM

Updated : 20 Oct 2023, 07:21 PM

চাঁদপুর সদর উপজেলায় একটি বাগান থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার উপজেলার মৈশাদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর মৈশাদী গ্রামে মরদেহটি পাওয়া যায় বলে জানান চাঁদপুর সদর মডেল ওসি মো. শেখ মুহসীন আলম।

নিহত শিলা খানম (২৮) গোপালগঞ্জ জেলা সদরের করপাড়া সরদার বাড়ির মো. মুনছার খানের মেয়ে।

ওসি শেখ মুহসীন বলেন, ওই গ্রামের আদুর খাঁর বাড়ির সামনের বাগানে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে:ফেইসবুক রিংক]