পাঁচ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার
তিন বছরের সাজা এড়াতে ছয় বছর পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঁচ বছরের সাজা এড়াতে ২০ বছর পালিয়ে থাকার পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একইভাবে তিন বছর সাজা এড়াতে ছয় বছর পলাতক থাকার পর পুলিশের হাতে ধরা পড়েছেন আরেক জন।
শুক্রবার রাতে উপজেলার শোভান গ্রামে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ফরিদগঞ্জ থানা পুলিশ পরির্দশক (তদন্ত) প্রদীপ মণ্ডল।
গ্রেপ্তার সিরাজ গাজী (৫৫) উপজেলার শোভান গ্রামের আল আমিনের ছেলে। তিনি জিআর-২৪৫/২০০০ মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
অপর গ্রেপ্তার কাদির পাটওয়ারী (৩৫) একই গ্রামের প্রয়াত সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে। তিনি জিআর-৪১২/১১ মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড পাওয়া পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ পরির্দশক প্রদীপ।
