২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পুলিশ সদস্যসহ ৫ ‘মাদক কারবারি’ আটক

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ বোতল ফেনসিডিল।

হবিগঞ্জে পুলিশ সদস্যসহ ৫ ‘মাদক কারবারি’ আটক

পুলিশের হাতে আটক মাদক কারবারিরা।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2023, 11:14 AM

Updated : 11 May 2023, 04:40 PM

হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকা থেকে ফেনসিডিলসহ পাঁচ ‘মাদক বিক্রেতা’কে আটক করা হয়েছে। যাদের মধ্যে একজন পুলিশ সদস্যও আছেন। 

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা জানান, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

আটকদের মধ্যে মোস্তাফিজ বিল্লাহ (২৮) হবিগঞ্জ পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার ইদুকোনা গ্রামে। 

অন্যরা হলেন, জেলার বানিয়াচং উপজেলার কুমড়ি নজরপুর এলাকার মোখলেছুর রহমান অপু (৩২), সালমান শাহ (২৯), সামছুল হক (৫২), নুরুল আলম প্রকাশ নুরুল হক (৪০)। 

আটকদের ‘মাদক কারবারি’ হিসেবে উল্লেখ করে ওসি গোলাম মর্তুজা জানান, তারা ধুলিয়াখালস্থ জনৈক মতিন মিয়ার পাকা বসত ঘরের ভিতরে মাদক বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ১২ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। 

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।