২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত

এ ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী নিহত

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2022, 10:07 AM

Updated : 12 Dec 2022, 10:10 AM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারীর প্রাণ গেছে।

রোববার সন্ধ্যায় উপজেলার বাঁশুড়িয়া এলাকার বর্ণি-সিঙ্গীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার এসআই কে এম জাফর আলী জানান।

নিহত ৫২ বছর বয়সী নজরুল ইসলাম টুঙ্গিপাড়া উপজেলার বাঁশুড়িয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

আহত মোটর সাইকেল চালক মাহবুব খানের বাড়ি একই গ্রামে। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই বলেন, বর্ণি-সিঙ্গীপাড়া সড়ক পারাপারের সময় বাঁশুড়িয়া থেকে সিঙ্গীপাড়ামুখী দ্রুতগতির একটি মোটর সাইকেল নজরুলকে ধাক্কা দেয়। এ সময় নজরুল ও মাহবুব গুরুতর আহত হন।

এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নজরুলের শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই।