০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে বাসচাপায় পথচারী নিহত, চালক আটক

এ ঘটনায় বাস জব্দের পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ।

ঝালকাঠিতে বাসচাপায় পথচারী নিহত, চালক আটক

ঝালকাঠির রাজাপুর থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 05:33 PM

Updated : 08 Oct 2026, 05:33 PM

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস জব্দের পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস।

নিহত মো. মতিউর রহমান (৬৫) মোল্লারহাট এলাকার প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে।

আটক বাস চালক শামসুল হক ঢাকার কেরাণীগঞ্জের দক্ষিণ ধর্মশুর মুগারচর এলাকার সালাম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী কাজল মোল্লা বলেন, রাস্তা পার হওয়ার সময় পিরোজপুরের ভাণ্ডারিয়াগামী ইমাদ পরিবহনের একটি বাস মতিউরকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা উপজেলা সদরের বাইপাস এলাকা থেকে বাসটি আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে চালক শামসুল হককেও আটক করে থানায় নেওয়া হয়।

ওসি সুজন বিশ্বাস বলেন, বাস ও চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।