১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ত্রিপুরাদের ‘মাইক্তা চাম পান্দা’

ত্রিপুরাদের জুম ফসলের নবান্ন উৎসব ‘মাইক্তা চাম পান্দা’। এর মাধ্যমে তুলে ধরা হয় উসুই ত্রিপুরাদের জুম চাষ কেন্দ্রিক জীবন ও সংস্কৃতি। ২৪ নভেম্বর বান্দরবানের সদর উপজেলায় হাতিভাঙ্গা ত্রিপুরা পাড়া বর্ণিল সাজে সেজেছিল। উৎসবে প্রদর্শন করা হয় জুম ক্ষেতের বিভিন্ন ফসল ও নতুন ধানের পিঠাপুলি। ঐতিহ্যবাহী পোষাকে লোকসংগীত ও লোকনৃত্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। খোলা উঠানে নাচে-গানে মেতেছিল ত্রিপুরা জনগোষ্ঠীর শিশু ও নারী-পুরুষ। দুপুরে আয়োজন করা হয় নানা পদের তরকারি; সঙ্গে নতুন চালের ভাত। বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিবছর একটি নির্দিষ্ট জনগোষ্ঠী নিয়ে নবান্ন উৎসব পালন করে থাকে।

উসি থোয়াই মারমা

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2023, 09:49 PM

Updated : 28 Nov 2023, 09:50 PM

Image

উৎসবে ত্রিপুরা জনগোষ্ঠীর নারী-পুরুষ নৃত্য পরিবেশন করছেন।

Image

নবান্ন উৎসবে বিভিন্ন ধরনের জুম ফসল প্রদর্শন করা হয়।

Image

ত্রিপুরা জনগোষ্ঠীর নারী-পুরুষ নিজেদের মধ্যে আনন্দে মেতে উঠেছেন।

Image

ত্রিপুরা জনগোষ্ঠীর নারী-পুরুষ নৃত্য পরিবেশন করছেন।

Image

নবান্ন উৎসবে ত্রিপুরারা তুলে ধরেন নতুন ধানের পিঠাপুলি।

Image

ঐতিহ্যবাহী পুঁতির মালার অলঙ্কার পরে উৎসবে যোগ দেন একদল ত্রিপুরা নারী।

Image

নবান্ন উৎসবে বিভিন্ন ধরনের জুম ফসল প্রদর্শন করা হয়।

Image

নবান্ন উৎসব উপভোগ করছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাঁচ নাগরিক।

Image

ঘুরে ঘুরে বিভিন্ন জুম ফসল দেখছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।