১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে জামা‌য়াতের ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান ওসি।

কুড়িগ্রামে জামা‌য়াতের ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2023, 05:13 PM

Updated : 08 Oct 2023, 05:13 PM

মিছিল শুরুর আগে কু‌ড়িগ্রা‌মে জেলা জামায়াত ইসলামীর ১৯ নেতা-কর্মী‌কে গ্রেপ্তার করেছে পু‌লিশ। 

রোববার সকালে সদর উপজেলার য‌তি‌নের হাট এলাকায় অভিযান চালানো হয় বলে কু‌ড়িগ্রাম সদর থানার ওসি মো. মাসুদুর রহমান জানান। 

জেলা জামায়া‌ত জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কেন্দ্র ঘো‌ষিত কর্মসূ‌চি পাল‌নে ওই এলাকা থে‌কে বিক্ষোভ মিছিলের প্রস্তু‌তি নিচ্ছিলেন নেতা-কর্মীরা।

কিন্তু মি‌ছিল শুরুর আগেই জামায়াত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য ইয়াছিন আলী সরকারসহ ১৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

 “তারা নাশকতার পরিকল্পনা করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিলেন” দাবি করেন ওসি।  

তিনি আরও বলে, “এর ম‌ধ্যে কুড়িগ্রাম থানা পু‌লিশ ৯ জনকে এবং ‌উলিপুর থানা পু‌লিশ ১০ নেতা-কর্মী‌কে গ্রেপ্তার করে।”

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদাল‌তে পাঠা‌নোর প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।