২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অসময়ে যমুনা নদীতে ফের ভাঙন

ভাঙন কবলিত স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে বলে জানিয়েছে পাউবো।

সিরাজগঞ্জে অসময়ে যমুনা নদীতে ফের ভাঙন

সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরী গ্রামে যমুনা নদীর ভাঙন দেখা দিয়েছে। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2023, 10:16 PM

Updated : 23 Jan 2023, 10:16 PM

শুষ্ক মৌসুমে হঠাৎ করে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীতে ফের ভাঙন দেখা দিয়েছে। অসময়ে এই ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ।

সোমবার সকাল থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলার পাঁচঠাকুরী গ্রামে ডানতীর রক্ষা বাঁধ এলাকার প্রায় ৬০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

পরে খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন রোধে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে।

উপজেলার ছোনগাছা ইউনিয়ন পরিষদ সদস্য জহুরুল ইসলাম জানান, ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি নদীর পূর্বপাশে জেগে উঠা চর কেটে দিয়ে নদীর গতিপথ পরিবর্তন করতে হবে। অন্যথায় আগামী বর্ষা মৌসুমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ আশপাশের বেশকিছু এলাকা হুমকির মুখে পড়বে।

পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাঙন কবলিত স্থানে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। নদীতে ড্রেজিংয়ের পাশাপাশি বর্ষা মৌসুমের আগের নদীর ডানতীর রক্ষা প্রকল্পের সংস্কার কাজ শেষ করা হবে।

এদিকে গত কয়েক সপ্তাহ ধরে চৌহালি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই থেকে চর সলিমাবাদ ভূতের মোড় প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছে।

আরও পড়ুন:

পুরনো খবর:

সিরাজগঞ্জে অসময়ে যমুনায় ভাঙন, আতঙ্কে মানুষ