২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

বাঁশখালীমুখী বাসের সঙ্গে পেকুয়ামুখী একটি অটোরিকশার সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 09:36 PM

Updated : 04 Jul 2023, 09:45 PM

কক্সবাজারের পেকুয়ায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন প্রাণ হারিয়েছেন; আহত হয়েছেন আরও তিনি যাত্রী। 

মঙ্গলবার বিকালে আনোয়ারা-বাঁশখালী-কক্সবাজার (এবিসি) সড়কে উপজেলার টৈটং ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে পেকুয়া থানার ওসি ওমর হায়দার জানান। 

নিহতরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের সরলিয়া বাজারের প্রয়াত আহমদ নবীর ছেলে মো. সিহাব উদ্দিন (৪৫) এবং আনোয়ারা উপজেলার উত্তর বন্দর এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. নুরুল আমিন (৩০)। 

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানায় পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি ওমর হায়দার বলেন, বিকাল ৪টার দিকে ধনিয়াকাটা বাজার এলাকায় বাঁশখালীমুখী একটি বাসের সঙ্গে পেকুয়ামুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে পাঁচজন আহত হয়। 

“স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।” 

আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করেছে।

মরদেহ পেকুয়া থানায় নেওয়া হয়েছে বলে ওসি ওমর হায়দার জানান।