২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ২০টি স্বর্ণের বারসহ যুবক আটক

জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে বিজিবি জানায়।

বেনাপোলে ২০টি স্বর্ণের বারসহ যুবক আটক

আটক হৃদয় হোসেন

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2022, 07:19 PM

Updated : 17 Sep 2022, 07:19 PM

যশোরের বেনাপোল সীমান্তে ২০টি স্বর্ণের বারসহ এক যুবক আটক হয়েছেন; যাকে পাচারকারী বলছে বিজিবি।

শনিবার বিকালে বালুন্ডা-পুটখালি সড়কের ওপর থেকে যুবককে আটক করা হয় বলে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান জানান।

আটক হৃদয় হোসেন (২৫) বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

তানভির রহমান বলেন, “গোপন সংবাদে অভিযান চালায় বিজিবির টহলদল। এ সময় ওই সড়কে হৃদয়ের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

“পরে তার কাছে থাকা শপিং ব্যাগের মধ্যে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন দুই কেজি ৩৩৩ গ্রাম। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।”

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা ও স্বর্ণের বারসহ যুবককে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।