২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ডেঙ্গুতে দুই গৃহবধুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু মেডিকেলসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১২৫ জন রোগী।

ফরিদপুরে ডেঙ্গুতে দুই গৃহবধুর মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2023, 07:22 PM

Updated : 14 Oct 2023, 03:33 PM

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই গৃহবধুর মৃত্যু হয়েছে।

শনিবার সকালে হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, নিহতদের মধ্যে শুক্রবার সকাল পৌনে ৯টায় মারা যান নগরকান্দার জুংশুরদিয়ার আব্দুস সামাদের স্ত্রী ফেরসৌসি (৪৮)। তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮ অগাস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

অপর নারী সুরাইয়া (২৫) গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুরের স্ত্রী। তিনি বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টায় মারা যান।

এদিকে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু মেডিকেলসহ জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১২৫ জন রোগী। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৯ জন।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/samagrabangladesh/posts/pfbid02Ho4NgyRKpLK8ZS8TEvaKvNRdeWtByNUVXs4qS81tKyqwDrYejf2k7YK89heNgepSl]