কুষ্টিয়ায় বাস উল্টে নিহত ২ কলেজ ছাত্রী
কুষ্টিয়া থেকে প্রাগপুরগামী জামান এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে তুলে দেয়; এরপরই সেটি উল্টে যায়।
কুষ্টিয়ার শহরতলী মঙ্গলবাড়িয়া এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বাস উল্টে বাস যাত্রী দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১টার দিকে এই দুর্ঘটনায় আহত আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালেa ভর্তি হয়েছে বলে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল আলীম জানান।
মৃতরা হলেন-সদর উপজেলার বারখাদা গ্রামের আব্দুল আজিজের মেয়ে এবং কুষ্টিয়া সিটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রুসনা খাতুন (১৮) ও একই এলাকার জাহিদুল ইসলামের মেয়ে যুথি খাতুন (১৮)।
আব্দুল আলীম বলেন, কুষ্টিয়া থেকে প্রাগপুরগামী জামান এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে তুলে দেয়। এ সময় বাসের গতি বেশি থাকায় বাসটি রাস্তার উপরই উল্টে যায়।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।“
এ ঘটনায় আহত অজ্ঞাত পরিচয় এক তরুণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান বলেন,দুইজনের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
