২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশ উপজেলা জামায়াতের আমির-সেক্রেটারি গ্রেপ্তার

এ দুজনের বিরুদ্ধে নাশকতার মামলা আছে জানিয়ে ওসি বলেন, গ্রেপ্তার এড়াতে আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 01:26 PM

Updated : 30 Jul 2023, 01:26 PM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার নওগাঁ বাজার থেকে উপজেলা জামায়াতের আমির খন্দকার সাকলাইন এবং মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া এলাকায় থেকে সেক্রেটারি শাহজাহান আলীকে গ্রেপ্তার করা হয়।

এ দুজনের বিরুদ্ধে নাশকতার মামলা আছে জানিয়ে ওসি আরও বলেন, গ্রেপ্তার এড়াতে আসামিরা দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।