২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফরিদপুরে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

নগরকান্দা উপজেলায় পেঁয়াজের পাইকারি আড়তে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2024, 10:18 AM

Updated : 20 Feb 2024, 10:18 AM

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার সকালে পাইকারি আড়তে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলে জানান ইউএনও মো. মঈনুল হক।

এ সময় জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা থাকায় রাজিব বাণিজ্যলয়কে দুই হাজার, মেসার্স হাজী ট্রেডার্সকে পাঁচ হাজার ও মাহবুব ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এই বাজারে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে বলে জানান তিনি। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]