কুড়িগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা বজরের খামার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাইম।
গ্রেপ্তার আহম্মদ আলী পোদ্দার রতন ওরফে রতন পোদ্দারকে (৫৭) কার্যক্রম নিষিদ্ধ ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, রতন পোদারের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মাহমুদ হাসান নাইম বলেন, গ্রেপ্তার রতন পোদ্দারকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
