২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ায় ফরিদপুরে পদ্মা হাসপাতালকে জরিমানা

গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে নতুন করে আরও ৭৩ জন আক্রান্ত হয়েছে।

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ায় ফরিদপুরে পদ্মা হাসপাতালকে জরিমানা

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ায় ফরিদপুরের বেসরকারি পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 06:28 PM

Updated : 26 Jul 2023, 06:28 PM

ডেঙ্গু পরীক্ষায় সরকারি মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ায় ফরিদপুরের বেসরকারি পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে ভোক্তা অধিকারের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এ তথ্য জানিয়েছেন।

সহকারী পরিচালক বলেন, ডেঙ্গু পরীক্ষার (এনএসওয়ান) সরকারি মূল্য ৩০০ টাকা হলেও গত ২১ ও ২৩ জুলাই দুজন রোগীর কাছ থেকে এক হাজার টাকা করে নেয় পদ্মা হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযোগের ভিত্তিতে দুপুরে ওই হাসপাতালে অভিযান চালনা হয়। অতিরিক্ত অর্থ নেওয়ার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান সোহেল শেখ।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান ও পুলিশ সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে নতুন করে আরও ৭৩ জন আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলায় ২০৭ রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে ১১১ জন ডেঙ্গু রোগী ভতি রয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এর মধ্যে ২১ জুলাই ডেঙ্গুতে জেলায় একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।