১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

প্রধান কারারক্ষী জানান, ওই কয়েদি ১৯৯৫ সালে খুলনা ফুলতলার একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা পান।

যশোর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ফাইল ছবি

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2024, 05:29 PM

Updated : 07 Mar 2024, 05:29 PM

যশোর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

কারাগারের প্রধান রক্ষী মোহাম্মদ কবীর জানান, বৃহস্পতিবার ভোরে ওই কয়েদি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান।

মৃত নজরুল ইসলাম ওরফে নজু মোল্লা (৬৯) যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া গ্রামের প্রয়াত আব্দুল মালেকের ছেলে।

প্রধান কারারক্ষী মোহাম্মদ কবীর আরও জানান, নজু মোল্লা ১৯৯৫ সালে খুলনা ফুলতলার একটি অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন। তার কয়েদি নম্বর ৯২০৬/এ।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান, নজু মোল্লা হৃদরোগে আক্রান্ত হয়ে ছিলেন।