২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ২২ রোগী শনাক্ত

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৩৮ জন ডেঙ্গু রোগী।

টাঙ্গাইলে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ২২ রোগী শনাক্ত

কুমুদিনী হাসপাতাল

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2023, 04:02 PM

Updated : 26 Aug 2023, 04:02 PM

টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।

মৃত নারীর নাম রোজিনা আক্তার (৩৩)। তিনি দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার জ্বর ও অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শুক্রবার চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।

সিভিল সার্জন জানান, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে নতুন করে ২২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৬৫ জনে। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩২৭ জন, মারা গেছেন ছয়জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৩৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, নাগরপুরে ছয়জন, মধুপুরে চারজন এবং মির্জাপুরে দুজন।