২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

মেয়েকে নিয়ে অঙ্কুরের স্ত্রী সুলতা তার বাবার বাড়ি যাচ্ছিলেন। তাদের এগিয়ে দিতে অঙ্কুর ও তার বাবা পরিমলও সঙ্গে যাচ্ছিলেন।

সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2023, 02:12 PM

Updated : 18 Jun 2023, 02:12 PM

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদখালী বিল এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার সকাল ১০টার দিকে চাঁদখালী বিল সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন। 

নিহত শ্রীনিবাস বৈদ্য অঙ্কুর চাঁদখালীর পরিমল বৈদ্যর ছেলে। ২৭ বছরের অঙ্কুর কৃষি কাজ করতেন।

চেয়ারম্যান মামুন জানান, রোববার সকালে মেয়েকে নিয়ে অঙ্কুরের স্ত্রী সুলতা তার বাবার বাড়ি যাচ্ছিলেন। তাদের এগিয়ে দিতে অঙ্কুর ও তার বাবা পরিমলও সঙ্গে যাচ্ছিলেন। 

পথে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে রাস্তার মধ্যেই অঙ্কুর মারা যান। 

এদিকে, চোখের সামনে অঙ্কুরের এমন মৃত্যুতে তার বাবা, স্ত্রী, মেয়েসহ পরিবারের অন্য সদস্যরা শোকাভিভূত ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন বলে জানান চেয়ারম্যান মামুন।