পরিমাপে কারচুপি: ২ পেট্রোল পাম্পে ভোক্তা অধিকারের জরিমানা
র্যাব-৯ এর একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেওয়ার অভিযোগে হবিগঞ্জের বাহুবলে দুই পেট্রোল পাম্প থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। শায়েস্তাগঞ্জ র্যাব-৯ এর একটি টিম অভিযানে সহযোগিতা করেন।
দেবানন্দ বলেন, পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেওয়ার অভিযোগে বাহুবলের ‘চেরাগ আলী পেট্রোল পাম্পকে’ ২০ হাজার টাকা এবং ওই উপজেলার মিরপুর ইউনিয়নের ‘নিরাপদ পেট্রোল পাম্পকে’ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
