২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু

বালিয়াড়ি এলাকায় শিশুটি মাথা ঘুরে পড়ে যায়; পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে শিশুর মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2023, 04:06 PM

Updated : 07 Feb 2023, 04:25 PM

পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসক ইসরাত জাহান কলি নামের ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

মৃত ১৩ বছর বয়সী ইসরাত জাহান কলি বান্দরবান জেলার লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার মোহাম্মদ ইসহাকের মেয়ে।

স্বজনদের বরাতে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ বলেন, সকালে ইসরাত জাহান কলি তার বাবা-মাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসে। পরে তারা সবাই সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকার সাগরে গোসল করতে নামেন। গোসল শেষে সবাই বালিয়াড়িতে উঠে আসেন।

“পরে বেলা ১টার দিকে ফেরার পথে বালিয়াড়ি এলাকায় মাথা ঘুরে পড়ে যায় কলি। স্বজনরা তাকে তাৎক্ষণিক কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, “এক মেয়ে শিশুকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে তার মৃত্যু পথেই হয়েছে।

" প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।”

মাসুম বিল্লাহ বলেন, স্বজনদের লিখিত আবেদন পেলে নিহততের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।