২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বাড়ল

এবারসহ ৬ষ্ঠ দফায় ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল।

বান্দরবানে তিন উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা ফের বাড়ল

থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের সাঙ্গু নদীর বড় পাথর এলাকা

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2022, 07:21 PM

Updated : 12 Nov 2022, 07:41 PM

নিরাপত্তার কারণ দেখিয়ে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ ফের বাড়িয়ে ১৬ নভেম্বর করা হয়েছে। 

শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এবং সরকারি বিভিন্ন দপ্তরে পাঠানো এক গণবিজ্ঞটিতে এ তথ্য জানানো হয়। 

এবারসহ ৬ষ্ঠ দফায় ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা ১৬ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। 

বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্ত এবং রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযানের কারণে গত ১৮ অক্টোবর থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ভ্রমণ নিষিদ্ধ করে প্রশাসন। 

এরপর ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত আরও দুই উপজেলা থানচি ও আলীকদমে ভ্রমণ নিষিদ্ধ করা হয়। তার মধ্যে দফায় দফায় চার উপজেলায় এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর ৮ নভেম্বর আলীকদম উপজেলাকে ভ্রমণ নিষোধাজ্ঞার তালিকা থেকে বাদ দেওয়া হয়। 

তবে রোয়াংছড়ি, রুমা ও থানচি তিন উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকে।